Header Ads

Header ADS

বাংলাদেশে অনলাইন শপিং বিপ্লব আসছে

বাংলাদেশে অনলাইন শপিং বিপ্লব আসছে
বাংলাদেশে এখন বছরে এক হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয় অনলাইনে৷ আর প্রতিদিন অনলাইনে ডেলিভারি দেয়া হয় ২০ হাজার অর্ডার৷ দেশে ওয়েবভিত্তিক অনলাইন শপ আছে এক হাজার৷ ফেসবুক ভিত্তিক আছে ১০ হাজারেরও বেশি৷জাকিয়া আহমেদ একজন কর্মজীবী নারী৷ অনলাইনেই তিনি বেশি কেনাকাটা করেন৷ চাল ডাল থেকে শুরু করে পোশাক, বই সব কিছু৷ প্রশ্ন করেছিলাম অনলাইনে কেন কেনা কাটা করেন? তাঁর জবাব, ‘‘সময় বাঁচে, শ্রম বা এমনকি অর্থও বাঁচে৷”
তিনি বলেন, ‘‘আমাকে অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়৷ তারপর যেটুকু সময় পাই তা যদি কেনা কাটা বা শপিং-এর পিছনেই ব্যয় করি, তাহলে নিজস্ব দরকারি কাজগুলো কবর কখন৷ তাই অনলাইনেই পছন্দ করি৷ অর্ডার দেই৷ বাসায় ঠিক সময় জিনিস পৌঁছে দেয় অনলাইন শপগুলো৷ পেমেন্টে দিয়ে দিই৷ কোনো ঝামেলা নেই৷”
https://buykoro.com/
পরের প্রশ্ন – দাম কি একই পরে? ‘‘না, তারা একটা সার্ভিস চার্জ নেয়৷ তবে তা তেমন বেশি নয়৷ কিন্তু নিজে শপিং সেন্টারে কিনতে গেলে সময় আর অর্থ দু’টোই যায়৷ আর ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম তাতে শপিং বা বাজার করতে যাওয়া এক বিশাল যুদ্ধের ব্যাপার৷”
পণ্যের মান কি ঠিক থাকে? জাকিয়া আহমেদ জানান, ‘‘আমি এখন পর্যন্ত পণ্যের মান নিয়ে কোনো ধরনের সমস্যায় পরিনি৷ অনলাইনে যে পণ্যটি দেখেছি, পণ্যটি সেই মানেরই পেয়েছি৷” তবে তাঁর কথায়, ‘‘কর্মজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং তরুণরাই অনলাইন শপিং-এর দিকে বেশি ঝুকছে৷”

1 comment:

  1. Buykoro.com : Electronics, Home & Kitchen Products Online Shopping in BD

    ReplyDelete

Powered by Blogger.